দ্বিতীয় দিনের আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলায় জয়ী যারা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে দিত্বীয় দিনের আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলা-২০২২ অনুষ্টিত হয়েছে। রবিবার (০৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়।
দ্বিতীয় দিনের ছাত্রদের মধ্যকার খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ১৫-১২ গোলে শাহজালাল বিজ্ঞান ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয়কে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২২-১৫ গোলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ২৫-০৯ গোলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
ছাত্রীদের মধ্যকার খেলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৬-০৩ গোলে রাজশাহী বিশ্ববিদ্যালকে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ০৬-০২ গোলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বিজয়ী হয়েছে।
খেলা চলাকালীন বেলা ১২টার দিকে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া খেলার মাঠ পরিদর্শন করেন। এসময় প্রফেসর ড. মাহবুবুল আরফিন, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল, উপ-পরিচালক মোঃ আসাদুর রহমান প্রমুখ তাঁদের সঙ্গে ছিলেন। এর আগে গতকাল শনিবার সকালে বিশ^বিদ্যালয়ের ফুটবল মাঠে আন্তবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও ভলিবল খেলা-২০২২-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে গতকাল প্রথম খেলায় হ্যান্ডবল (ছাত্র)-এ ঢাকা বিশ্ববিদ্যালয় ২৪-১৪ গোলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৭টি পুরুষ দল ও ৬টি নারীদল প্রতিযোগিতার হ্যান্ডবল ক্যাটাগরিতে অংশ নিচ্ছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে ভলিবল প্রতিযোগিতা শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ।
প্রীতি / প্রীতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন