আমি চাইলেও এখন কাজে ফিরতে পারবো না : পরীমণি
হালের ক্রেজ পরীমণি বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। অভিনয় থেকে দূরে আছেন। স্বামী-সন্তান আর সংসার নিয়ে তার এখন ব্যস্ততা।
এদিকে পরী ভক্তদের প্রশ্ন, কবে রুপালি পর্দায় ফিরবেন এই লাস্যময়ী নায়িকা। জানা গেছে, এখনই দেখা মিলবে না এই নায়িকার। পরীমণির ভাবনাজুড়ে বর্তমানে রয়েছে একমাত্র পুত্র রাজ্য।
চলতি বছরের ১০ আগস্ট মা হয়েছেন পরীমনি। এর কয়েক মাস আগে থেকেই সবধরনের কাজ থেকে দূরে রয়েছেন তিনি। রাজ্য্যর বয়স এখন তিনমাস পার হয়েছে। কাজে ফেরা প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এখন আমার সব চিন্তাজুড়ে রয়েছে রাজ্য। মা হিসেবে রাজ্যকে আমি ভালোভাবে সময় দিতে চাই। আরেকটু বড় হোক রাজ্য।’
এদিকে মা হওয়ার পর শরীরের পরিবর্তন এসেছে পরীমণির। এ প্রসঙ্গে পরীমণি বলেন, ‘মা হওয়ার পর আমার শারীরিক পরিবর্তন এসেছে। তাই আমি চাইলেও এখন কাজে ফিরতে পারবো না। আর কয়েক মাস পর জিম শুরু করবো। তারপর তিন থেকে চার মাস জিম করে ফিট হয়ে আবারো কাজে ফেরার ইচ্ছে আছে। আমার বিশ্বাস এই সময় আমাকে পরিচালক ও আমার দর্শকরা আমাকে দেবেন।’
প্রীতি / প্রীতি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন