ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিমানে লাগেজ হারিয়ে ক্ষুব্ধ রানা দাগ্গুবতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১২:৪

বিমান থেকে লাগেজ খোয়ালেন ‘বাহুবলি’খ্যাত অভিনেতা রানা দাগ্গুবতি। রোববার (৪ ডিসেম্বর) ওই বিমান সংস্থার লোগো পোস্ট করে এক টুইটে এই অভিযোগ করেন তিনি। টুইটে রানা দাগ্গুবতি লিখেন—‘দেশের সবচেয়ে জঘন্য বিমান সংস্থার অভিজ্ঞতা। যারা জানেন না ফ্লাইটের সময় কখন। আমার লাগেজ হারিয়ে গেছে, যার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিমানের কর্মীরাও এ বিষয়ে কিছু জানেন না।’

লাগেজ হারানোর বিষয়টি নিয়ে একাধিক টুইট করেন রানা। বিষয়টি নিয়ে জোর সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। পরবর্তীতে বিষয়টি ওই বিমান সংস্থার নজরে আসে। রানার টুইটে মন্তব্য করে ক্ষমা চায় প্রতিষ্ঠানটি।

সোমবার (৫ ডিসেম্বর) ভোরে ওই বিমান কর্তৃপক্ষ রানার টুইটের কমেন্ট বক্সে লিখেন— ‘এই অব্যবস্থার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে নিশ্চিন্ত থাকুন, আমাদের সংস্থা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, যাতে আপনার মালপত্র যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করে আপনার কাছে পৌঁছে দেওয়া যায়।’

এ ফ্লাইটে কোথায় যাচ্ছিলেন রানা, তা জানা যায়নি। তবে সম্প্রতি ৫৩তম গোয়া আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে হাজির ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, সেখান থেকে ফেরার পথে এই বিপত্তি ঘটেছে।

এস এস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ফ্যাঞ্চাইজি ‘বাহুবলি’। এ সিরিজে বল্লালদেব চরিত্রে অভিনয় করেন রানা দাগ্গুবতি। নেতিবাচক এ চরিত্রে অভিনয় করে দর্শকের দারুণ প্রশংসা কুড়ান। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’