ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সেই প্রেমিককে বিয়ে করলেন হংসিকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১২:৪২

দীর্ঘ দিনের প্রেমিককে বিয়ে করলেন ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী হংসিকা মোতওয়ানি। তার বরের নাম সোহেল কাঠুরিয়া। রোববার (৪ ডিসেম্বর) জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গতকাল জয়পুরের মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে রাজকীয় আয়োজনে সাতপাকে বাঁধা পড়েছেন হংসিকা-সোহেল। এ সময় তাদের ঘনিষ্ঠ বন্ধু ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হংসিকা কিংবা সোহেল কাঠুরিয়া এখনো বিয়ের কোনো ছবি প্রকাশ করেননি। তবে হংসিকার ফ্যান পেজে বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। তা ছাড়াও বিয়ের অনুষ্ঠানের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। একটি ভিডিওতে দেখা যায়, বধূ বেশে বসে আছেন হংসিকা। আর সোহেল কাঠুরিয়া দাঁড়িয়ে হংসিকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছেন।

হৃতিক রোশান অভিনীত ব্যবসাসফল সিনেমা ‘কোই মিল গ্যায়া’। সিনেমাটিতে ছোট্ট টিনা চরিত্র দর্শকের মন কেড়েছিল। আর এ চরিত্রে অভিনয় করেছিলেন হংসিকা মোতওয়ানি। ছোট্ট সেই টিনা এবার ঘর বাঁধলেন।

টিভি সিরিয়ালে শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করেন হংসিকা। পরে চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে নাম লেখান। ২০০৭ সালে তেলেগু ভাষার ‘দেশামুড়ুরু’ সিনেমায় প্রথম নায়িকা চরিত্রে অভিনয় করেন। তারপর তামিল, মালায়ালাম, কন্নড়, হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তামিল-তেলেগু ভাষার সাতটি সিনেমার কাজ তার হাতে রয়েছে। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’