ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কেমন আছেন পেলে, জানালেন তার মেয়েরা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১:৯

ফুটবলের উজ্জ্বল নক্ষত্রের নাম পেলে। বর্তমানে বয়স ৮২ বছর। মারণব্যাধি ক্যান্সারে ভুগছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন পেলে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না- সম্প্রতি এমন খবরে উদ্বেগ বেড়েছিল ভক্তদের মনে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ পরে স্বস্তির খবর দিয়েছে। শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন ব্রাজিলের লিজেন্ড।

এবার তাকে নিয়ে স্বস্তির খবর দিলেন তার মেয়ে কেলি আরান্তেস নাসিমেন্তো। তিনি পেলের ভক্তদর উদ্দেশ্যে বলেছেন, এখন তার বাবার স্বাস্থ্য ওতোটা ঝুঁকির মধ্যে নেই। শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে সেরে উঠলে তাকে বাসায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন তিনি।

গত মঙ্গলবার কোলন ক্যানসারের কেমোথেরাপি দিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ব্রাজিলিয়ান লিজেন্ড। শনিবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়, তার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। অবশ্য কয়েক ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পেলে। শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তিনি।

একদিন পর কেলি টিভি চ্যানেল গ্লোবোকে বললেন, “পেলে অসুস্থ, তার বয়স হয়ে গেছে। কিন্তু এখন তিনি ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হয়ে উঠবে, বাসায় ফিরবেন। আমরা হাসপাতালে তাকে বিদায় বলতে যাচ্ছি না।”

কেলি আরও জানান, তিন সপ্তাহ আগে করোনায় আক্রান্তের কারণে শ্বাসযন্ত্রের অসুস্থতায় ভুগছেন পেলে। দৈনিক গণমাধ্যম ফোলহা ডি এস.পাওলোতে পেলের অসুস্থতা নিয়ে অতিরঞ্জিত খবরে ক্ষোভ প্রকাশ করেছেন তার আরেক মেয়ে ফ্লাভিয়া আরান্তেন নাসিমেন্তো।

ফ্লাভিয়া জানান, তার বাবাকে আইসিউইতে রাখা হয়নি। সাধারণ ওয়ার্ডে ছিলেন তিনি। সমবেদনার বার্তা পেতে পেতে তারা ক্লান্ত। তার ক্যানসারের চিকিৎসায় ভালো সাড়া মিলছে। তিনি বলেন, “তারা বলছে তিনি নাকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এটা সত্যিই অন্যায়। তেমনটা নয়, বিশ্বাস করুন আমাদের।” সূত্র: সিবিসি নিউজ, এপি, মালয় মেইল, স্কাইনিউজ

প্রীতি / প্রীতি

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্তে

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা নেই শান্ত’র

ম্যাকাইতে কেমন উইকেট পাচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া, ইঙ্গিত দিলেন কিউরেটর

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

আলভারেজকে না পেলে বার্সার সামনে যে বিকল্প

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

তিন দিনে দুবার ম্যাচের মাঝপথে জ্ঞান হারিয়ে মাঠ ছাড়লেন মুসিয়ালা

এবার ফিফা সভাপতির প্রতি সমর্থন প্রত্যাহার করল ইসরায়েলও

বিক্রি শেষ ম্যাকাই টেস্টের প্রথম দিনের সব টিকিট

‘স্বপ্নের’ ক্লাব বার্সেলোনায় পা রাখলেন রদ্রি

১০ সেকেন্ডের ভুলে মাঠের বাইরে নেইমার!

এটাই আমাদের মানদণ্ড, মৌসুমের প্রথম শিরোপা জিতে আর্সেনাল কোচ

ক্রীড়াঙ্গনে দুর্নীতিতে জিরো টলারেন্সঃ ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল