ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফারদিন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজছে র‌্যাব 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ১:৩৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশ (২৪) হত্যার ঘটনা তদন্তে অগ্রগতি আছে বলে জানিয়েছে র‌্যাব। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য ইউনিটের মতোই ছায়া তদন্ত করছে র‌্যাব। খুনের মোটিভ ও প্রকৃত দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ করছেন বাহিনীর সদস্যরা।

সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন র‌্যারের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।  

তিনি বলেন, তথ্যপ্রযুক্তিগত সহায়তার মাধ্যমে ফারদিন হত্যাকাণ্ড সম্পর্কিত ডিজিটাল ফুটেজ আমরা পেয়েছি। হত্যাকাণ্ডের আগে যেসব জায়গায় তার (ফারদিনের) বিচরণ ছিল, সেসকল স্থানে যারা ছিলেন, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি।

আমরাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একই উদ্দেশ্যে কাজ করছে উল্লেখ করে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফারদিন হত্যার মোটিভ কী তা আমরা উদঘাটনের চেষ্টা করছি। আমরা এই হত্যায় প্রকৃত দোষীদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছি। ফারদিন হত্যায় তদন্তে আমাদের অগ্রগতি আছে। আমরা প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করে যাচ্ছি।

গত ০৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় বুধবার (০৯ নভেম্বর) দিনগত রাতে ডিএমপির রামপুরা থানায় ফারদিনের বাবা নূর উদ্দিন রানা বাদী হয়ে ছেলে হত্যার অভিযোগ এনে বান্ধবী বুশরাসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে একটি মামলা (নম্বর-৯) দায়ের করেন। 

প্রীতি / প্রীতি

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে

ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ

দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা

কেএনএফের পোশাক তৈরিতে অর্থায়ন, নাথান বমসহ ৯ জনের বিরুদ্ধে মামলা