বলের আঘাতে আহত মোসাদ্দেক হাসপাতালে
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চলাকালীন সময়ে বল লেগে আহত হয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে লাক্কাতুড়ার অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আহত মোসাদ্দেককে সিলেট নগরের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনুশীলন চলাকালে একটি বল তার উরুতে সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে জাতীয় দলের এই তারকা ক্রিকেটারকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য ও বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন চলছে। ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত আহত হওয়ার খবরটি শুনেছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / এমএসএম
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ
‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’
দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬
সুখবর পেল আর্সেনাল
আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!