আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস আজ
আজ আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস। বিশ্বের অন্যান্য স্থানের মতো আজ বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হলো ‘স্বেচ্ছাসেবার মাধ্যমে সংহতি’।
জাতিসংঘ ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে। স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এনজিও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, তাদের কাজের প্রচার করা, তাদের মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।
এটি স্বেচ্ছাসেবীদের পক্ষে ও স্বেচ্ছাসেবীদের উন্নয়ন কর্মসূচিতে সংহত করার জন্য অংশীদারদের সাথে কাজ করে শান্তি ও উন্নয়নে অবদান রাখে। যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানে স্বেচ্ছাসেবকদের সচেতন ও দক্ষ করে তোলার লক্ষে দিবসটি পালিত হয়।
জীবনের সর্বত্র স্বেচ্ছাসেবকদের অবদান সম্পর্কে জনসচেতনতা এবং ঘরে ও বাইরে এ কাজে অধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে উৎসাহ প্রদান, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস পালনের মূল উদ্দেশ্য।
স্বেচ্ছায় আর্তমানবতার সেবায় নিয়োজিত হওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করা একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। আর এটি সমাজের সব বয়সী মানুষের, সকলস্তরের মানুষেরই নৈতিক দায়িত্ব। বিশেষ করে যুবকদের ওপর এই দায়িত্বটি বেশি। সর্বোপরি দেশের প্রয়োজনে যুবকরা সংগঠিত হয়ে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারে।
প্রীতি / প্রীতি
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
উচ্ছেদকৃত জায়গায় মাঠ নির্মাণের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হবে
ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারাজ
দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা