ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দুর্ঘটিনার ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছে ববি শিক্ষার্থীরা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ৫-১২-২০২২ দুপুর ৪:২৩

জাকির হোসেন, ববি প্রতিনিধি

বরিশাল -পটুয়াখালী  মহাসড়ক সংলগ্ন বরিশাল বিশ্ববিদ্যালয় অবস্থিত ৷ প্রতিনিয়ত এই মহাসড়কে  হাজার হাজার যানবাহন উচ্চগতিতে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ হাজার হাজার যানবাহন যাতায়াত করছে ৷ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হচ্ছে বরিশাল  বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের। কিন্তু  শিক্ষার্থীদের রাস্তা পারাপারে নিরাপত্তার জন্য নেই ফুট ওভারব্রিজ ও পর্যাপ্ত গতিনিরোধক ব্যবস্থা।

বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ভিসি গেট, লাইব্রেরি গেট ও ভোলা রোড গেটসহ চারটি গেটের একটিতেও নেই ফুট ওভারব্রিজ। মেইন গেটে একটি গতিনিরোধক থাকলেও অন্য গেট গুলোতে নেই কোন গতিনিরোধক। 

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততম মেইনগেট সংলগ্ন সড়কে একটি মাত্র গতিনিরোধক রয়েছে, যা বরিশাল থেকে ভোলা-পটুয়াখালীগামী যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণ করে। কিন্তু, বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলোর গতি নিয়ন্ত্রণে নেই কোন গতিনিরোধক ব্যবস্থা যা হাজার হাজার শিক্ষার্থীর রাস্তা পারাপার চরম ঝুঁকিতে ফেলেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের দাবি, দ্রুত ফুটওভার ব্রিজ ও গতিনিরোধক দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।

মাস্টার্সে অধ্যয়নরত রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসাহুদ আলী বলেন, জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্ববিদ্যালয়ের মেইন গেট, ভিসি গেট, লাইব্রেরি গেট ও ভোলা রোড গেটের পাশে ফুটওভার ব্রিজ অথবা পর্যাপ্ত গতিনিরোধক দেওয়া জরুরী।

তিনি আরো বলেন, আমাদের এই যৌক্তিক দাবি বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলেই খুব দ্রুত যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে বাস্তবায়ন করতে পারেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রাস্তা পারাপারে কোন ধরনের দুর্ঘটনা ঘটার আগেই  আমাদের যৌক্তিক দাবি বাস্তবায়ন করুন।

সাধারণ শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক যুগ হতে চলেছে, তবুও ববি প্রশাসন শিক্ষার্থীদের রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সারোয়ার আহমেদ সাইফ বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপার দেখেও বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তাদের উদাসীনতার পরিচয় দিচ্ছে। তাই, শিক্ষার্থীদের প্রতি উদাসীনতা না দেখিয়ে রাস্তা পারাপারের জন্য ফুট ওভারব্রিজ না হলেও বিশ্ববিদ্যালয়ের প্রতিটি গেট সংলগ্ন মহাসড়কে গতিনিরোধক দিয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, সড়কে স্পিডব্রেকার স্থাপনের ক্ষেত্রে আমাদের কোনো এখতিয়ার নেই। এটি সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বে পড়ে। তাই, আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে; যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি উপস্থাপন করার মাধ্যমে স্পিডব্রেকার স্থাপনের ব্যবস্থা করবো।

প্রীতি / প্রীতি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?