ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বাইডেন সরকারের হস্তক্ষেপ চান টেক্সাস ডেমোক্র্যাটরা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২১ দুপুর ৪:১০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আইন পরিবর্তন করে নির্বাচনী বিধি বদলের চেষ্টার প্রতিবাদ জানিয়ে নাটকীয় পরিবেশ সৃষ্টি করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতারা। বিশেষ করে, অঙ্গরাজ্য ছেড়ে বিপুল সংখ্যক ডেমোক্র্যাট আইনপ্রণেতা ওয়াশিংটন ডিসিতে ‘পালিয়ে যাওয়ায়’ নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে তাদের ‘প্রয়োজনে’ গ্রেপ্তারের দাবি জানান রিপাবলিকানরা।

এনপিআর-এর প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে মুখ খুলেছেন খোদ প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার ফিলাডেলফিয়ায় দেয়া বক্তব্যে তিনি টেক্সাসের রিপাবলিকান নেতাদের ‘ভবিষ্যতে ভোটের অধিকার’ সম্পর্কে সতর্ক করেছেন। বাইডেন মনে করেন, প্রচলিত আইন পরিবর্তন করে নতুন নির্বাচন বিধি করলে ভোটারদের অধিকার বিঘ্নিত হতে পারে।

এর আগে টেক্সাস আইনসভায় নির্বাচনী বিধি পরিবর্তনে নতুন একটি আইন প্রণয়নের চেষ্টা চালালে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা অঙ্গরাজ্য ছেড়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে পৌঁছান। ডেমোক্র্যাটদের টেক্সাস ছাড়ার এ বিষয়টিকে অনেক গণমাধ্যম ‘অঙ্গরাজ্য ছেড়ে পালানো’ বলে উল্লেখ করেছে।

টেক্সাস ট্রিবিউনের খবরে বলা হয়, এভাবে আইনসভা থেকে ‘পালিয়ে যাওয়া’য় খুবই ক্ষুব্ধ হয়েছেন রিপাবলিকান দলের আইনপ্রণেতারা। টেক্সাস আইনসভায় তারাই সংখ্যাঘরিষ্ট; এ কারণে অঙ্গরাজ্যের সরকারও তাদের। এবার তারা বলছেন, যেসব ডেমোক্র্যাট নেতা ‘পালিয়ে গেছেন’, তাদের অবস্থান যেনো চিহ্নিত করা হয় এবং প্রয়োজনে তাদের গ্রেপ্তার করা হয়।

গত সোমবার ৫০ জনের বেশি ডেমোক্র্যাট আইনপ্রণেতা ওয়াশিংটনে যান। এতে টেক্সাস আইনসভায় কোরাম সংকট দেখা দেয়; আটকে যায় আইন প্রণয়নের প্রক্রিয়া। 

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮