৫ বছর পর বিয়েবিচ্ছেদের কারণ জানালেন মালাইকা
বলিউডের আলোচিত প্রাক্তন তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ২০১৭ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন এই যুগল। তাদের বিয়েবিচ্ছেদ নিয়ে নানারকম জলঘোলা হয়েছে। কিন্তু কী কারণে দীর্ঘ সংসার জীবনের সমাপ্তি ঘটান তা নিয়ে মুখ খুলেননি কেউ-ই।
মালাইকা-আরবাজের বিবাহবিচ্ছেদের ৫ বছর কেটে গেছে। অবশেষে বিচ্ছেদের কারণ জানালেন এই অভিনেত্রী। ‘মুভিং উইথ মালাইকা’ শিরোনামে একটি শো সঞ্চালনা করছেন মালাইকা। সোমবার (৫ ডিসেম্বর) এই শোয়ের প্রথম পর্ব প্রচার হয়েছে। সেখানে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।
আরবাজের সঙ্গে সংসার বাঁধার প্রস্তাব প্রথমে মালাইকাই দিয়েছিলেন। তা উল্লেখ করে তিনি বলেন—‘আরবাজকে আমি প্রথম প্রপোজ করি। এ বিষয়টি কেউ-ই জানে না। আরবাজ আমাকে প্রপোজ করেনি। আমিই ওকে বলেছিলাম, বিয়ে করতে চাই। তুমি তৈরি তো? আর খুব মিষ্টিভাবে ও জবাব দিয়েছিল, ‘তুমি দিন আর জায়গা ঠিক করো।’
ব্যক্তি আরবাজের প্রশংসা করে মালাইকা বলেন, ‘আরবাজ দারুণ একজন মানুষ। সে আমাকে আজকের মালাইকা হতে দিয়েছে। আজকে আমি যা হয়েছি, তার পেছনে রয়েছে আরবাজ। সে আমাকে একজন ব্যক্তি হিসেবে তৈরি করেছে।’
সংসার ভাঙার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মালাইকা বলেন, ‘আমরা ভেসে গিয়েছিলাম। আমরা খুব ছোট ছিলাম। বিশেষ করে আমার বয়স অনেক কম ছিল। আমার মনে হয় আমিও অনেক বদলে গিয়েছি। আমি জীবনে ভিন্ন কিছু চাইছিলাম। আমি অনুভব করছিলাম, আমার স্পেস প্রয়োজন, এজন্য আমার সরে যাওয়া উচিত।’
‘এটা করার জন্য একমাত্র উপায় কিছু বন্ধন ছিঁড়ে ফেলা। আমরা খুব বিরক্ত, খিটখিটে এবং রাগান্বিত হয়ে গিয়েছিলাম। আমার মনে হয়, আজকে আমরা ভালো আছি। আমরা পরস্পরকে ভালোবাসি এবং সম্মান করি। আমাদের একটি সন্তান রয়েছে। যার কারণে কিছু বিষয় আমাদের কখনই বদলাবে না। আমরা দূরে থেকে ভালো আছি।’ বলেন মালাইকা।
আরবাজের সঙ্গে বিচ্ছেদের বিষয়ে কথা বলতে বলতে কেঁদে ফেলেন মালাইকা। তারপর অনুষ্ঠানের অতিথি ফারাহ খানকে জড়িয়ে ধরেন এই অভিনেত্রী।
১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের আরহান খান নামে একটি পুত্রসন্তান রয়েছে।
আরবাজের সঙ্গে ডিভোর্সের পর অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান মালাইকা। শুরুতে গোপন করলেও তাদের সম্পর্কের বিষয়টি এখন ওপেন সিক্রেট। অনেকদিন ধরেই গুঞ্জন— তাদের সম্পর্ক পরবর্তী ধাপে নিতে চাইছেন অর্জুন-মালাইকা। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। এমনকি মালাইকার কাছাকাছি থাকার জন্য অর্জুন নিজেও একটি ফ্ল্যাট কিনেছেন। তবে বিয়ের বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে। বরং এখনো লিভ-ইন সম্পর্কেই রয়েছেন এই তারকা যুগল।
প্রীতি / প্রীতি
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’
কটাক্ষের শিকার সাই পল্লবী
পহেলা মে মুক্তি পাচ্ছে গাজী রাকায়েতের "মানুষটিকে দেখ"
রংতুলির স্বপ্ন থেকে আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট: উদ্যোক্তা শিউলী হোসাইনের এক অনন্য লড়াই
কটাক্ষের শিকার সাই পল্লবী
কোনো নারীই ট্রফি হতে চায় না : প্রীতি
ড্রামা ছেড়ে এবার গোয়েন্দা চরিত্রে রিচা চাড্ডা
‘রেড হট’ অবতারে নজর কাড়লেন মিম
ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি : কেয়া পায়েল
বৃষ্টি বিলাসে পরীমণি
‘নিচেই লুকিয়ে আছে জীবনের সব রহস্য’
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আতরবিবিলেন