ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

অর্ধযুগে সারাবাংলা ডটনেট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১২-২০২২ দুপুর ৩:৩১

৫ শেষ। শুরু ৬-এর যাত্রা। অর্ধযুগে পদার্পণ করল অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডট নেট। ‘সারাবাংলা সারাক্ষণ’ স্লোগান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যয়ে ২০১৭ সালের ৬ ডিসেম্বর আত্মপ্রকাশ করে অনলাইন নিউজ পোর্টালটি। গত পাঁচ বছরে ইতিবাচক সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা পাঠকপ্রিয়তা তৈরি করেছে সরকারি নিবন্ধনপ্রাপ্ত জনপ্রিয় এই গণমাধ্যমটি।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) সারাবাংলার প্রতিষ্ঠাবার্ষিকীর দিন শুরু হয় কেক কাটার মধ্য দিয়ে। এদিন সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (এমপি)।

এসময় তার সঙ্গে ছিলেন গাজী গ্রু‌পের ব্যবস্থাপনা প‌রিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম আশরিয়া বাপ্পি , সারাবাংলার প্রকাশক বদরুল আলম খান, ব্যবস্থাপনা সম্পাদক রফিকুল্লাহ রোমেলসহ গণমাধ্যম ব্যক্তিত্ব ও সারাবাংলার সর্বস্তরের কর্মীরা।

এদিন অনুষ্ঠিত হচ্ছে প্রতিনিধি সম্মেলনও। সকাল ১০টা থেকে সারাবাংলার কনফারেন্স রুমে শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সারাবাংলা ডট নেটজুড়ে ছিল বিশিষ্টজনদের লেখা ও নানা আয়োজন।

সঠিক ও বস্তুনিষ্ঠ খবর প্রকাশের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে শুরু থেকেই পথ চলছে সারাবাংলা। অনুষ্ঠান ও সংবাদ প্রচারের ক্ষেত্রে গোটা বাংলাদেশ যার হৃদয়ে। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধ ছড়িয়ে দিতে পোর্টালটি বদ্ধপরিকর।

প্রীতি / প্রীতি

সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে

গ্যাস উৎপাদন বাড়াতে ৫ বছরে শতাধিক কূপ খনন করতে চায় সরকার

এইচএসসির সম্পূরক পরীক্ষা নিয়ে আজ আসতে পারে বিজ্ঞপ্তি

৪ ঘণ্টা এগিয়ে ১১টাতেই শুরু গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের সভা

ঢাকায় আসতে পারেন মালয়ে‌শিয়ার প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য

জিয়াউর রহমানের সমাধিতে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম সভা আজ

মার্শাল আর্ট কনফেডারেশনের নতুন সভাপতি ইশরাক

যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর, ইতিহাস গড়লেন কিশা বটমস

ঢাকার কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ৪: ফায়ার সার্ভিস