হাবিপ্রবিতে নবীন শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সদ্য যোগদানকৃত নতুন প্রভাষকদের সংবর্ধনা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্যতম সংগঠন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম। এছাড়া আরও উপস্থিত ছিলেন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর রোজিনা ইয়াসমিন (লাকি), সহ-সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এসময় নবীন শিক্ষকদের উদ্দেশ্যে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সহ-সভাপতি প্রফেসর ড. শ্রীপতি সিকদার বলেন, "আমাদের নবীন শিক্ষকরা অনেক মেধাবী এবং পরিশ্রমী৷ আপনারা আপনাদের নিয়ে গর্ব করতে পারেন, আমরাও আপনাদের নিয়ে গর্ব করি। আশা করি, আমাদের-আপনাদের সকলের হাত ধরে প্রানের এই বিশ্ববিদ্যালয় সামনের দিক এগিয়ে যাবে।"
নবীন শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম বলেন, "শিক্ষকরা জাতির বিবেক, আর আমরা এই বিবেক হয়ে আমাদের যে করনীয় তা যদি ঠিকমতো পালন করি তাহলে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও আমাদের বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাহায্য করতে পারবো। আপনারা আপনাদের জীবনে সফলতা অর্জন করুন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সাহায্য করুন। আপনাদের সকল সমস্যা সমাধানে আমরা সকলে পাশে থাকবো।"
প্রীতি / প্রীতি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত