ইবিতে ছাত্রমৈত্রীর ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্রমৈত্রীর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করে শাখা ছাত্রমৈত্রীর নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছাত্রমৈত্রীর দলীয় টেন্ডে এই আয়োজন করা হয়।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম মোর্শেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইয়াসিরুল কবির সৌরভ। এসময় সহ-সভাপতি মাহমুদুল হাসান ও অজয় কুমার দাস, রাজনৈতিক শিক্ষা ও গবেষণা সম্পাদক রিপন রায় , অর্থ সম্পাদক রতন সাহা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ওয়ালিউল্লাহ বসুনিয়া এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ ফরিদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৮০ সালের ৬ ডিসেম্বর প্রগতিশীল ছাত্র আন্দোলনের ৪ টি সংগঠন একসাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক বটতলায় প্রতিষ্ঠা লাভ করে। যার মধ্যে “ছাত্র মৈত্রী” অন্যতম।
সুজন / প্রীতি
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু