ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

লিভ-ইন করছেন অদিতি-সিদ্ধার্থ!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৭-১২-২০২২ দুপুর ১২:১

বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। তামিল-মালায়ালাম ভাষার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছেন অদিতি। এবার জানা গেলো, লিভ-ইন করছেন এই জুটি।

টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, গত চার-পাঁচ মাস ধরে লিভ-ইন করছেন অদিতি রাও হায়দারি ও সিদ্ধার্থ। কয়েক দিন আগে একটি হোটেল থেকে এ জুটিকে একসঙ্গে বের হতে দেখা যায়। আর সেই সময়ের একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

গত অক্টোবরের শেষের দিকে একসঙ্গে বিদেশে পাড়ি জমিয়েছিলেন অদিতি-সিদ্ধার্থ। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছিল, একসঙ্গে ছুটি কাটানোর পরিকল্পনা করেছেন সিদ্ধার্থ ও অদিতি রাও হায়দারি। গতকাল (২৯ অক্টোবর) রাতে মুম্বাই বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে উড়াল দেন এই যুগল। এয়ারপোর্টে অদিতি-সিদ্ধার্থকে একসঙ্গে ক্যাজুয়াল লুকে দেখা যায়। এসময় তাদের ক্যামেরার সামনে পোজ দিতেও দেখা যায়।

গত ২৮ অক্টোবর ছিল অদিতির জন্মদিন। এদিন অদিতির সঙ্গে তোলা একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে সিদ্ধার্থ লিখেন, ‘শুভ জন্মদিন হৃদয়ের রানী। আমি তোমার সব স্বপ্নপূরণের জন্য দোয়া করছি।’ এ পোস্টের পর তাদের প্রেমের গুঞ্জনের পালে নতুন করে হাওয়া লাগে।

২০২১ সালে তেলেগু ভাষার ‘মহা সমুদ্রম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন অদিতি-সিদ্ধার্থ। এ সিনেমার শুটিং করতে গিয়েই পরস্পরের কাছে আসেন তারা। তারপর থেকে এ জুটি সম্পর্কে রয়েছেন বলে শোনা যায়। যদিও আনুষ্ঠানিকভাবে এ সম্পর্কের কথা স্বীকার করেননি কেউ-ই। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’