অভিষেক হচ্ছেন শাহরুখপুত্র
অভিনেতার ছেলেও অভিনেতা হবে এ আর নতুন কী! তবে এবার যে স্টারকিড বলিউডে পা রাখছে তার ক্যামেরার সামনে আসার ইচ্ছা ছিল না কখনোই।
বলিউড বাদশা শাহরুখপুত্র হওয়া সত্ত্বে আরিয়ান চায়নি অভিনয়ে পা রাখতে। বাবা শাহরুখ বরাবরই গল্প বুনতে চেয়েছিলেন আরিয়ানের জন্য। তা-ও অভিনয় কখনোই টানেনি তাকে, বরং ক্যামেরার পেছনেই স্বাচ্ছন্দ্য তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখকে যখনই প্রশ্ন করা হয় আরিয়ানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। ছেলে যে ক্যামেরার পেছনেই থাকবেন সেই ইঙ্গিতই বারবার দিয়েছেন কিং খান।
এবার শিগগিরই বলিউডে অভিষেক ঘটতে চলেছে শাহরুখপুত্র আরিয়ানের। আর সেই ইঙ্গিত দিলেন শাহরুখ তনয় নিজেই। না, পর্দার নায়ক নয় পর্দার পেছনের নায়ক হয়ে আসছেন তিনি। আর সেই সঙ্গে নতুন পরিচালক আরিয়ানকে পেতে চলেছে বলিউড।
আগেই শোনা গিয়েছিল, একটি ছবির জন্য গল্প লিখবেন আরিয়ান। সেই মতো কথাবার্তাও চলছিল। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষ করে আরিয়ান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনাট্যের পাতার ছবি দিয়ে লেখেন, “চিত্রনাট্য লেখার কাজ শেষ করলাম। অপেক্ষা, কবে ‘অ্যাকশন’ বলব।” আর তার এ পোস্ট থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে, নিজের প্রথম ছবির পরিচালক ও গল্পকার দুই-ই হতে চলেছেন আরিয়ান। ছেলের প্রথম কাজের প্রযোজনার দায়িত্বে থাকবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেনমেন্ট।
আরিয়ানের এই পোস্টে প্রতিক্রিয়া দিয়েছে প্রায় বলিউডের সবাই। ছেলের প্রথম কাজ প্রসঙ্গে বাবা শাহরুখ লেখেন, ‘ভরসা, চিন্তা, আস্থা রাখার পালা শেষ। এবার শুরু। অনেক শুভেচ্ছা তোমার প্রথম কাজের জন্য। প্রথম কাজ সব সময় স্পেশাল।’ ছেলের কমেন্ট বক্সে গৌরী লেখেন, ‘আমিও আর অপেক্ষা করতে পারছি না।’ শোনা যাচ্ছে, নতুন বছরেই শুরু হবে ছবির শুটিং।
২০২৩ সালটা যে খান পরিবারের জন্য স্মরণীয় হতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। আগামী বছরই মুক্তি পাবে শাহরুখ অভিনীত ‘পাঠান’। বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখকন্যা সুহানারও। এবার প্রকাশ্যে এলো আরিয়ানের স্বপ্ন পূরণের খবর। সব মিলিয়ে বলাই যায়, খান পরিবারেরই হতে চলেছে আসছে বছর আর তারই যেন আভাস মিলছে।
সুজন / সুজন
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন