সবচেয়ে জনপ্রিয় তারকা তারা
চলতি বছরের সবচেয়ে জনপ্রিয় ভারতীয় অভিনয়শিল্পীদের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি। এ তালিকার সবার উপরে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ধানুশ।
অভিনয়শিল্পীদের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়ার ভিউয়ের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে প্রতিষ্ঠানটি। এ জরিপের দ্বিতীয় অবস্থানে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, তৃতীয় স্থানে ঐশ্বরিয়া রাই বচ্চন।রাম চরণ ও সামান্থা রুথ প্রভু চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছেন। তা ছাড়াও হৃতিক রোশান, কিয়ারা আদভানি, জুনিয়র এনটিআর, আল্লু অর্জুন ও যশের স্থান যথাক্রমে— ৬ষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম।
চলতি বছরে আলিয়া অভিনীত ‘গাঙ্গুবাই’ ও ‘ব্রহ্মাস্ত্র’ নামে দুটি সিনেমা মুক্তি পায়। তা উল্লেখ করে আলিয়া ভাট আইএমডিবিকে বলেন— ‘‘২০২২ সালটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এ বছর আমার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। ভক্তদের যে ভালোবাসা ও সম্মান পেয়েছি, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞ।’’
আইএমডিবির জরিপে সবচেয়ে জনপ্রিয় তারকা ধানুশ। তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পায়। এ তালিকায় রয়েছে— তামিল ভাষার ‘মারন’, ‘তিরুচিত্রাম্বলাম’, ‘নানে বারুভীন’ ও হলিউডের ‘দ্য গ্রে ম্যান’।
এমএসএম / এমএসএম
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন