ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

নীল জলের বুকে খোলামেলা জাহ্নবী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১২:৪৮

যতদূর দৃষ্টি যায় কেবলই নীল জল। বহু দূরে সেই জলে যেন গোধূলীর আকাশ নেমেছে। এ জলের বুকে স্নিগ্ধ অবসর কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। এলোমেলো মাথার চুল আর বিকিনিতে উত্তাপ ছড়াচ্ছেন এই নায়িকা।

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেন জাহ্নবী। তাতে এমন রূপে ধরা দিয়েছেন তিনি। আর এসব ছবির ক্যাপশনে লিখেছেন—‘এলোমেলো চুল, বর্ণহীন আকাশ, নোনতা বাতাস এবং সীমাহীন সমুদ্র।’ পাশাপাশি এও জানিয়েছেন, বর্তমানে মালদ্বীপের সোনেভা জানিতে রয়েছেন তিনি।

জাহ্নবীর এসব ছবি পোস্ট করার ২ ঘণ্টার মধ্যে রিঅ্যাক্ট পড়েছে প্রায় সাড়ে ৭ লাখ। অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। তা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেকে মন্তব্য করেছেন। এ তালিকায় রয়েছেন— জাহ্নবীর বোন খুশি কাপুর, মনীশ মালহোত্রা, জাহ্নবীর কথিত প্রেমিক শিখর পাহাড়িয়া, অরহানসহ অনেকে।

ছুটি কাটাতে প্রায়ই মালদ্বীপ উড়ে যান জাহ্নবী। নির্জন এই দ্বীপ তার প্রিয় হলিডে ডেস্টিনেশনও বলা যায়। কিন্তু এ যাত্রায় কে তার সঙ্গী হয়েছেন তা জানা যায়নি।

‘ধড়ক’ সিনেমার পর ‘রুহি’, ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্ল’, ‘ঘোস্ট স্টোরিজ’ সিনেমায় অভিনয় করেছেন জাহ্নবী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিলি’। বর্তমানে তার হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বাওয়াল’। 

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’