ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

থানাতেই স্বামীর সামনে অভিনেত্রীকে ধর্ষণ ও খুনের হুমকি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-১২-২০২২ দুপুর ১:৫

ঘটনাটি ওপার বাংলার নিমতা পুলিশ স্টেশনের। ঝামেলার সূত্রপাত গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে। কলকাতার নিমতা থানার কাছে অভিনেতা জিতু কামাল ও নবনীতা দাসের গাড়িতে এসে ধাক্কা মারে একটি গাড়ি। তারপরেই শুরু হয় বাক বিতণ্ডা। দু’পক্ষই যায় নিমতা থানায়। 

নবনীতা ও জীতুর অভিযোগ, সেখানে পুলিশের সামনেই তাদের খুনের এমনকী নবনীতাকে ধর্ষণের হুমকি দেয় তারা। পুলিশ হুমকিদাতার কোন বাধা না দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে প্রায় আড়াই ঘণ্টা ওই থানাতেই আটকে থাকে জীতু ও তার স্ত্রী। ফেসবুকে লাইভে এসে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী, এমনকী কেঁদেও ফেলেন তিনি। 

জানা গেছে, অভিনেতা জীতু কামাল ও তার স্ত্রী নবনীতা দাস বৃহস্পতিবার দুপুরে তাদের নিজস্ব গাড়িতে যাচ্ছিলেন। অভিযোগ সেই সময় নিমতা মাঝেরহাটি মোড়ে তাদের গাড়িকে একটি পণ্যবাহী গাড়ি ধাক্কা মারে। সে সময় অভিনেতাদের গাড়ির চালক সেই গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে তাকে গাড়িতে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। 

এরপরে অভিনেতা-অভিনেত্রী থানায় এসে অভিযোগ জানাতে গেলে বেশ কিছুক্ষণ ধরে থানায় তাদের অপেক্ষা করতে হয় এবং ঠিক সেই সময় তাদের গাড়ি চালককে ওই পণ্যবাহী গাড়ি চালকরা হেনস্থা করতে থাকে। তারা তা দেখতে পেয়ে ছুটে যান এবং তাদের চালককে থানায় নিয়ে আসলে থানার গেটের মুখে অভিনেত্রীকে মেরে ফেলার হুমকি দেয় ওই যুবকেরা। এই গোটা ঘটনা নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জীতু ও নবনীতা।

সূত্র : জি নিউজ ও আনন্দবাজার পত্রিকা।

 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’