রোমান্টিক সিনেমায় আর অভিনয় করবেন না রণবীর
বলিউড অভিনেতা রণবীর কাপুর। রোমান্টিক চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন তিনি। ‘বরফি’ সিনেমায় গালে টোলপড়া মিষ্টি হাসিতে মাত করেছিলেন লাখ নারী ভক্তের মন। কিন্তু সেই রণবীর রোমান্টিক সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন।
কয়েক দিন আগে সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দেন রণবীর। সেখানে তার পরবর্তী সিনেমা, হলিউড প্রজেক্টসহ নানা বিষয়ে কথা বলেন। এ সময় জানান, লাভ রঞ্জনের পরবর্তী সিনেমায় কাজ করবেন রণবীর। এটি রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা। কিন্তু এরপর এই ঘরানার সিনেমায় তাকে আর দেখা যাবে না।
কারণ ব্যাখ্যা করে ৪০ বছর বয়েসী রণবীর কাপুর বলেন—‘এটাই হয়তো আমার শেষ রোমান্টিক-কমেডি সিনেমা। কারণ আমার বয়স বাড়ছে।’ বাবা হওয়ার পর নিজের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে? এ প্রশ্নের উত্তরে রণবীর কাপুর বলেন, ‘এখন ভাবছি কেন এত সময় নিলাম। আরো আগে বাবা হওয়া উচিত ছিল।’
নিজের নিরাপত্তাহীনতার কথা জানিয়ে রণবীর কাপুর বলেন, ‘আমার বাচ্চার বয়স যখন ২০ বছর হবে, তখন আমার বয়স হবে ৬০। আমি কি আমার সন্তানের সঙ্গে ফুটবল খেলতে পারব? ওদের সঙ্গে দৌড়াতে পারব?’
কিছুদিন আগে বাবা-মা হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতি। মেয়েকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। পাশাপাশি সিনেমার কাজ নিয়েও নানামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন।
রণবীর অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। এই সিনেমায় প্রথমবার স্ত্রী আলিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর। মোট তিনটি অংশে মুক্তি দেওয়া হবে ‘ব্রহ্মাস্ত্র’। প্রথমটির নাম ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান- শিবা’। গত ৯ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।
আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর-আলিয়া ছাড়াও অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায় প্রমুখ। হিন্দির পাশাপাশি সিনেমাটি তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পায় এটি।
এমএসএম / এমএসএম
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর