রোকেয়া দিবসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের আয়োজনে পিঠা উৎসব উদযাপিত
বাংলায় নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মদিন উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে "বেগম রোকেয়া দিবস"। এসময় বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নারী উদ্যোক্তাদের আয়োজনে পিঠা উৎসব আয়োজিত হয়।
শুক্রবার (৯ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসব আয়োজিত হয়েছে।রবীন্দ্র বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সভাপতি ড. নাসরিন লুবনা'র সভাপতিত্বে এই অনুষ্ঠানে আলোচনা করেন নারী আন্দোলনের সংগঠক অ্যাডভোকেট দিল সিতারা বেগম (চুনি) এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন,নারীর অধিকার প্রতিষ্ঠা করতে গেলে নারীকে শুধুমাত্র অফিসের কাজ-কর্ম করার সুযোগ দিলেই হবে না, আমাদের মানসিকতারও পরিবর্তন করতে হবে।
তিনি আরও বলেন,রবীন্দ্রনাথের মূল ভাবনাটি ছিল নারীর জন্য গৃহের বাইরের জগতকে উন্মোচিত করা এবং নারীকে তার সামর্থ্যের প্রমাণ করবার সুযোগ দেওয়া।রোকেয়া দিবসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা পিঠা উৎসব আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে হরেক রকমের পিঠা।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা