এবার বলিউডে দ্যুতি ছড়াবেন সাই পল্লবী
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী এবার অভিনয়ের দ্যুতি ছড়াবেন বলিউডে। আর এ গুঞ্জনেই রীতিমতো হইচই শুরু হয়ে গেছে বলিপাড়ায়।
২০১৯ সালেই 'রামায়ণ' সিনেমার ঘোষণা দিয়েছিলেন অল্লু অরবিন্দ। সেই সঙ্গে সিনেমার প্রযোজনাও করবেন তিনি। ছবিটি নির্মাণ করবেন পরিচালক নীতীশ তিওয়ারি। আর এই ছবিতেই সীতার চরিত্রে বলিউডে কাজ করতে রাজি হয়েছেন এ লাস্যময়ী।
এর আগে গুঞ্জন ছড়িয়েছিলো, করিনা কাপুর খানকে সীতার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু এই চরিত্রের জন্য নাকি ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন তিনি! যা নির্মাতারা দিতে কোনভাবেই রাজি ছিলেন না।
কিন্তু করিনা এই বিষয়ে জানান, ‘রামায়ণে’ সীতার চরিত্রে অভিনয়ের জন্য কোনও প্রস্তাব দেওয়া হয়নি তাকে। পরে আবার গুজন রটে, সীতার চরিত্রে কাজ করবেন দীপিকা পাড়ুকোন। অবশেষে সব জল্পনা-কল্পনা উড়িয়ে, 'রামায়ণ'-এ সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। শোনা যাচ্ছে, ‘রামায়ণে’ গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করবেন হৃত্বিক রোশন।
এদিকে রামের চরিত্রে রাম চরণ ও প্রভাসকে অভিনয়ের প্রস্তাব দিলেও, এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি আসলে কে রাম হবেন। এছাড়া বেশ কয়েকবার রণবীর কাপুরের সঙ্গেও আলোচনা হয় চরিত্রটির জন্য।
তবে রামের চরিত্রটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা দিতে পারছেন না সিনেমার সংশ্লিষ্টরা। ২০২৩ সালের মে মাস থেকে সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।
প্রীতি / প্রীতি
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর