ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

অজয়ের ৫০ কোটির সিনেমার আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ১২:৩৭

চলতি বছর বলিউডের বেশিরভাগ সিনেমাই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। গত ১৮ নভেম্বর মুক্তি পায় অজয় দেবগনের ‘দৃশ্যম-টু’ সিনেমাটি। ভারত জুড়ে মোট ৩ হাজার ৩০২টি স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে এটি। দীর্ঘদিন পর এ সিনেমার মাধ্যমে বলিউডের বক্স অফিসে কিছুটা স্বস্তি ফিরেছে। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি শত কোটির ক্লাব পেরিয়ে যায়। আর তৃতীয় সপ্তাহে সিনেমাটির আয় দুই শ কোটির ক্লাবে পেরিয়ে গেলো।

ইন্টিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘দৃশ্যম টু’ সিনেমা মুক্তির পরেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। অবশেষে সিনেমাটি দুই শ কোটির ক্লাব পেরিয়ে গেলো। এর আগে একই সময়ে ‘গোলমাল এগেইন’ ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা ‘তানহাজি: দ্য আন সাং ওয়ারিয়র’ সিনেমা বক্স অফিসে দুই শ কোটি রুপি আয় করেছিল। ২৩তম দিনে এ সিনেমা আয় করেছে ৪.৬৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২০১.৬৭ কোটি রুপি।

মালায়ালাম ভাষার বহুল আলোচিত সিনেমা সিরিজ ‘দৃশ্যম’। জিতু জোসেফ পরিচালিত এ সিরিজের প্রথম পার্ট মুক্তি পায় ২০১৩ সালে। দ্বিতীয় পার্ট মুক্তি পায় ২০২১ সালে। এ দুই পার্টে প্রধান চরিত্রে অভিনয় করেন মোহনলাল।

২০১৫ সালে বলিউড পরিচালক নিশিকান্ত কামার ‘দৃশ্যম’ হিন্দি ভাষায় রিমেক করেন। হিন্দি ভাষার রিমেকে অভিনয় করেন অজয় দেবগন, টাবু, শ্রেয়া সরন, অক্ষয় খান্না। ৩৮ কোটি রুপি বাজেটের সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১১০ কোটি রুপি।

এই সিরিজের দ্বিতীয় পার্ট ‘দৃশ্যম-টু’ রিমেক করেছেন পরিচালক অভিষেক পাঠক। অভিনয়শিল্পীরা অপরিবর্তিত রয়েছেন। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ৫০ কোটি রুপি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’