ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজের নায়িকা বুবলী, চলছে শুটিং


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১-১২-২০২২ দুপুর ৩:১

প্রথমবার চলচ্চিত্রে জুটি হয়েছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানের ‘দেওয়ালের দেশ’ নামের সিনেমায় দেখা যাবে তাদের। এটি নির্মাণে রয়েছেন মিশুক মনি। জানা গেছে, গেল ৫ ডিসেম্বর থেকে ঢাকায় সিনেমাটির দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে।

আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

রাজের সঙ্গে জুটি বেঁধে অভিনয়ের বিষয়ে বুবলী বলেন, এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এত ভালো লেগেছিল যে সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি।  

রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারা রাত ধরে শুটিং করি আর সারা দিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। সাত বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।  

শরিফুল রাজ ইতোমধ্যেই বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ‘পরাণ’, ‘দামাল’ ও নাজিফা তুষির সঙ্গে জুটি বেঁধে ‘হাওয়া’ ও ‘আইসক্রিম’র মতো সিনেমা উপহার দিয়েছেন।  

অন্যদিকে শাকিব খানের পর সাইমন সাদিক, নিরব, ইমন, জিয়াউল রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বুবলী। সবশেষ অভিনয় করেছেন অভিনেতা মাহফুজের বিপরীতে ‘প্রহেলিকা’ সিনেমায়। এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী।  

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’