ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

১০০ কোটি পারিশ্রমিক নেওয়া নায়কেরা সিনেমার ক্ষতি করছেন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-১২-২০২২ দুপুর ১২:৩৫

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী মনে করেন— শত কোটি রুপি পারিশ্রমিক নেওয়া নায়কেরা সিনেমার ক্ষতি করছেন। টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে এমন বিষ্ফোরক মন্তব্য করেন দাপুটে এই অভিনেতা।

বিষয়টি ব্যাখ্যা করে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন— ‘১০০ কোটি রুপি পারিশ্রমিক নেওয়া নায়কেরা আসলে সিনেমার ক্ষতি করছেন। ছোট বাজেটের সুন্দর একটি সিনেমা কখনো ব্যর্থ হয় না। কোনো সিনেমার বাজেট বাস্তবতার সীমা ছাড়িয়ে গেলে তা ফ্লপ হবে। অভিনেতা, পরিচালক, গল্পকার কখনো ব্যর্থ হন না। সিনেমার বাজেটের উপর তার সফলতা ও ব্যর্থতা নির্ভর করে।’

বক্স অফিসের আয়-ব্যয় দেখার দায়িত্ব কোনো অভিনেতার নয়। তা জানিয়ে এই অভিনেতা বলেন, ‘বক্স অফিসের আয় দেখার দায়িত্ব প্রযোজকদের। টিকিট বিক্রি নিয়ে অভিনেতার ভাবা উচিত নয়। আমি এটিকে শিল্পের দুর্নীতি হিসেবে দেখি। একজন অভিনেতা কেন বক্স অফিস নিয়ে মাথা ঘামাবেন?’

সিনেমা জগতে অর্থ সবসময় ভালো গল্প ও প্যাশনের পেছনে ছুটে। কারো কাছে ভালো চিত্রনাট্য থাকলে, তা পাওয়ার জন্য প্রযোজকরা অঢেল অর্থ ঢালতে তৈরি থাকেন। এ কারণে ভালো আইডিয়াতে জোর দেওয়া উচিত বলে মনে করেন ‘গ্যাংস অব ওয়াসেপুর’খ্যাত এই অভিনেতা। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’