গভীর রাতে মন্দিরে শাহরুখ, ভিডিও ভাইরাল
সরু একটি গলি দিয়ে যাওয়া-আসা করছেন অনেকে। কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ এসে সামনে থেকে মানুষজনকে এক পাশে সরে যেতে নির্দেশ দেন। তার কয়েক সেকেন্ড পর দেখা যায়, এক ব্যক্তিকে নিরাপত্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। ওই ব্যক্তির পরনে প্যান্ট ও কালো রঙের হুডি, মুখে মাস্ক পরা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।
মূলত, এ ভিডিও অমিত করন নামে মুম্বাইয়ের একজন সাংবাদিক নিজের ভেরিফায়েড টুইটারে শেয়ার করেছেন। আর ক্যাপশনে জানিয়েছেন— ‘মাতা বৈষ্ণদেবীর মন্দিরে শাহরুখ খান।’
নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (১১ ডিসেম্বর) গভীর রাতে মাতা বৈষ্ণদেবীর মন্দিরে গিয়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। নিজের বন্ধুদের সঙ্গে নিয়ে মাতার দর্শনে হাজির হন শাহরুখ। সাধারণ দর্শনার্থীরা যাতে তাকে চিনতে না পারেন, তাই এই সাজপোশাক। কিন্তু শাহরুখ খানকে ঠিকই চিনে ফেলেন উপস্থিত অনেকে।
শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘পাঠান’। আগামী ২৫ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। এ সিনেমার মাধ্যমে দীর্ঘ চার বছর পর রুপালি পর্দায় হাজির হবেন এই নায়ক। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
এদিকে নেটদুনিয়ায় এই সিনেমা বয়কটের ট্রেন্ড শুরু হয়েছে। টুইটার ব্যবহারকারীদের একাংশের দাবি, যতদিন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত সঠিক বিচার না পায়, ততদিন বলিউডে বয়কট ট্রেন্ড চলবেই। মনে করা হচ্ছে, এই বিরোধিতাকে শান্ত করার জন্যই তিনি মাতা বৈষ্ণদেবীর দরবারে গিয়েছিলেন।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন