অমিতাভের নাতনি আর সিদ্ধান্তকে নিয়ে জল্পনা
বলিউডে নব্যা নভেলি নন্দা এখনো নিজের পরিচয় প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে তারকা পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত চর্চায় থাকেন। অমিতাভ বচ্চন ও জয়ার সন্তান শ্বেতার মেয়ে নব্যা। বলিউডের তরুণ অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে গত কয়েকমাস ধরেই তার প্রেমের গুঞ্জন চলছে। তবে নব্যা বা সিদ্ধান্ত; কেউ সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি।
হরহামেশাই একসঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় নব্যা ও সিদ্ধান্তকে। সম্প্রতি তারা একটি পার্টিতে যোগ দেন। দুজনের গায়েই ছিল লাল রঙের পোশাক। গাড়িতে তাদের একসঙ্গে দেখে আবারও তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।
শনিবার প্রযোজক অমৃতপাল সিংহ বিন্দ্রার জন্মদিনের পার্টিতে তারার ঢল নেমেছিল মুম্বাইয়ে। সেখানেই রং মিলিয়ে লাল পোশাকে পা রাখেন নব্যা আর সিদ্ধান্ত। শুধু তা-ই নয়, একসঙ্গে পার্টি থেকে বেরোতেও দেখা যায় তাদের।
প্রীতি / প্রীতি
সফল উদ্যোক্তা সামান্থা
মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
জন্মদিন মানেই আনন্দ নয়, হানিফ সংকেতের ভাবনায়
ক্যামেরার সামনে শাহিদ কাপুরকে জড়িয়ে ধরলেন কারিনা!
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর