ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভুল রোগীর দেহে কিডনি প্রতিস্থাপন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২১ দুপুর ১০:১৪

ভুল মানুষের দেহে কিডনি প্রতিস্থাপনের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহিওর একটি হাসপাতালে।

এ ঘটনার পর ওই হাসপাতালটি ক্ষমা চেয়ে একটি বিবৃতি দিয়েছে। এ খবর দিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।

খবরে বলা হয়েছে, ঘটনাটি কীভাবে হলো তা নিয়ে তদন্ত চালু করা হয়েছে। ভুল করে যার দেহে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে তিনি সুস্থ আছেন।

তবে আসল রোগির সার্জারি পিছিয়ে দেয়া হয়েছে। এখন তার জন্য কিডনি খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষই।

আবারও যাতে এ ধরণের ভুল না হয় সে আশ্বাসও দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে। গত ২ জুলাই এই অপারেশনটি হয়েছিল।

হাসপাতালটির দেয়া বিবৃতিতে বলা হয়, আমরা এই রোগি ও তার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমরা বুঝতে পারছি যে তারা আমাদের ওপর আস্থা রেখেছিল।

কিন্তু যা ঘটেছে তা আমাদের প্রতিশ্রুতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ওই হাসপাতালটি এ বছর ৯৫ টি কিডনি প্রতিস্থাপন করেছে। ২০২০ সালে করেছিল ১৯৪ টি।

প্রীতি / প্রীতি

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল

সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮