রোমানিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে কাজ করবে এফবিসিসিআই
ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ায় চামড়া, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যাল ইত্যাদি পণ্যসহ জনশক্তি রপ্তানি বাড়ানোর সুযোগ দেখছে এফবিসিসিআই।
সোমবার সকালে এফবিসিসিআই কার্যালয়ে সভাপতি মোঃ জসিম উদ্দিন এর সাথে এক সৌজন্য সাক্ষাতে রোমানিয়ায় বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত মিস. ডেনিয়েলা সেজনোভ ট্যান।
রাষ্ট্রদূত জানান, রাসায়নিক পণ্য, ম্যাশিনারি যন্ত্র, জ্বালানি, ক্লিন এনার্জি, সৌরবিদ্যুৎ উৎপাদন ইত্যাদি খাতে অনেক এগিয়েছে রোমানিয়া। আগামি ২০২৬ সালের মধ্যে সমুদ্রে গ্যাস অনুসন্ধান চালাবে দেশটি। দুইদেশের ব্যবসায়ীক সম্পর্ক আরো জোরদার করতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের রোমানিয়া সফরের আহ্বান জানান তিনি। তবে জনশক্তির রপ্তানির ব্যাপারে রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা নিয়ে আসা বেশিরভাগই রোমানিয়ায় পৌছে ইউরোপের অন্যান্য দেশেন উদ্দেশ্যে পারি জমায়। এজেন্সিগুলোকে অর্থ পরিশোধ করায় আর্থিক ক্ষতির মুখে পরেন রোমানিয়া সরকার। এ ব্যাপারে কাজ করার দরকার বলে জানান তিনি।
এফবিসিসিআই সভাপতি বলেন, রোমানিয়ায় ভালো বেতনসহ কাজের সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ রয়েছে। এতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ও সহায়তা করবে। সভাপতি আরো বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদির পাশাপাশি আইটি খাতে ব্যাপক প্রসার হয়েছে। প্রায় ৭ লক্ষ মানুষ ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত। এসব ফ্রিল্যান্সারদের আরো বেশি কাজের যোগান দেওয়া গেলে বাংলাদেশের আইটি খাতের প্রসার যেমন হবে, নিয়োগকারী কোম্পানিও কম খরচে কর্মী পাবে।
এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন অনেক কোম্পানি রয়েছে উল্লেখ করে রোমানিয়া ও বাংলাদেশের মধ্যে বিটুবি সম্পৃক্ততা জোরদারে কাজ করার আহ্বান জানান মোঃ জসিম উদ্দিন।
এফবিসিসিআইর সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল্লাহ ডন, পরিচালক প্রীতি চক্রবর্তী, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।
সুজন / সুজন
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার