ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম অ্যালবাম নিয়ে আসছেন কেট হাডসন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১২:৩০

অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কেট হাডসন। গোল্ডেন গ্লোবসহ অভিনয়ের জন্য বহু স্বীকৃতি তিনি পেয়েছেন। এবার রেকর্ডিং আর্টিস্ট হিসেবেও পরিচিত হতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী কেট। আগামী বছর নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করবেন। ‘দ্য ব্রাইড ওয়ার্স’খ্যাত অভিনেত্রী কেট নিজেই এ তথ্য জানিয়েছেন।

দ্য টুনাইট শোতে কেট বলেছেন, করোনার সময় এ উপলব্ধি হয় যে তিনি এমন একটা জীবন চান যাতে কোনো অনুশোচনা থাকবে না। কেট বলেন, ‘সাক্ষাৎকারে সবাই জানতে চায় আমার জীবনে কোনো অনুশোচনা আছে কি না। আমি উত্তরে বলি, ৪০ পেরিয়ে এসেছি আমার এখনো কোনো অনুশোচনা নেই। কিন্তু করোনার সময় আমার মনে হয়েছে আমি আসলে কী করছি?’

কেট জানান, ১৯ বছর বয়স থেকেই তিনি গান লিখছেন। কিন্তু সঙ্গীতে তার নিজের কাজ কখনো প্রকাশ্যে আনেননি। কেট বলেন, ‘আমার মনে হয়েছে গান প্রকাশ না করাটা আমার জীবনের বড় একটা অনুশোচনা হয়ে থাকবে। সঙ্গীত নিয়ে আমার কোনা প্রত্যাশা নেই। আমি শুধু রেকর্ড রেখে দিতে চাই, সেটাই এখন করছি। আমি যা করছি তা নিয়ে আমি গর্বিত’। 

সূত্র : পিপল সাময়িকী

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’