ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ডেভিড বেকহ্যামকে দেখে অনন্যা বললেন, আমি শেষ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ১২:৩৭

ফুটবল ঝড়ে টালমাতাল গোটা বিশ্ব। গতকাল রাতে ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এ ম্যাচে মেসির জাদু আর দুরন্ত আলভারেজে লুক মদরিচের ক্রোয়েশিয়াকে উড়িয়ে স্বপ্নের ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মাঠে গিয়ে ম্যাচটি সরাসরি উপভোগ করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।

মেসিকে দেখে বিস্ময়ের শেষ নেই অনন্যার। তার ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে নিজের সেই আবেগ উজাড়ে করে দিয়েছেন এই নায়িকা। প্রাক্তন ফুটবলার ডেভিড বেকহ্যামকে স্ট্যান্ডে দেখে অনন্যার উত্তেজনা যেন দ্বিগুণ! এ অভিনেত্রীর দাবি, প্রাক্তন ফুটবলারকে সামনে থেকে দেখে আনন্দে আত্মহারা তিনি।

স্টেডিয়ামে বসে মাঠের টুকরো ছবি অনন্যা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। একটি ভিডিওতে মেসিকে সাপোর্ট করতে দেখা যায় অনন্যাকে। এ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মেসিসসসস’। সঙ্গে বেশ কটি হার্ট ইমোজি জুরে দিয়েছেন। আরেকটি ভিডিওতে দেখা যায়, দর্শক গ্যালারিতে দাঁড়িয়ে ডেভিড বেকহ্যাম। তার পরনে কালো রঙের স্যুট এবং টাই। ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন, ‘ঠিক আছে আমি শেষ ডেভিড বেকহ্যাম। আমার মন দোলা দিয়ে উঠল।’

ইনস্টাগ্রাম স্টোরি ছাড়াও আরো বেশ কিছু প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলা। তাতে দেখা যায়, বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে একা যাননি অনন্যা পাণ্ডে; সঙ্গী হয়েছেন তার বাবা চাঙ্কি পাণ্ডে। তা ছাড়াও রয়েছেন— শানায়া কাপুর, আদিত্য রায় কাপুর, সঞ্জয় কাপুর।

অনন্যা পাণ্ডে অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘লাইগার’। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন বিজয় দেবরকোন্ডা। গত ২৫ আগস্ট মুক্তি পায় এটি। কিন্তু মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’