ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৪-১২-২০২২ দুপুর ৩:৫
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং সকলে কালোব্যাজ ধারন করেন।
 
বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণসংগীত পরিবেশন করেন সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
 
দিবসটি উপলক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন,
 
এই হত্যাযজ্ঞ ১৯৭১-এর পূর্ব থেকেই শুরু হয়ে তা স্বাধীন বাংলাদেশেও অব্যাহত ছিল। ১৯৭৫ খ্রিষ্টাব্দে সপরিবার বঙ্গবন্ধুকে হত্যা, জাতীয় চার নেতাকে হত্যা, ২১শে আগস্টে গ্রেনেড হামলা- এ সবই স্বাধীনতাবিরোধী শক্তি তথা পাকিস্তানিদের এদেশীয় দোসরদের সুপরিকল্পিত কার্যক্রমের অংশ। তিনি বেদনার সঙ্গে বলেন, যাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি, তাদের সম্বন্ধে তরুণ প্রজন্ম পরিপূর্ণ ধারণা রাখে না। তাই পঠন-পাঠনের মধ্য দিয়ে তরুণ প্রজন্মের কাছে জাতির সূর্যসন্তানদের পরিচিত করানো শিক্ষকদের দায়িত্ব বলে আমি মনে করি।
 
তিনি তরুণ প্রজন্মের দায়বদ্ধতাকে স্মরণ করিয়ে বলেন, আপনরা জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের কখনো ক্ষমা করবেন না। তাদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রাখবেন এবং শহিদদের উত্তরাধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

এমএসএম / এমএসএম

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা

কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ

পবিপ্রবিতে নবনিযুক্ত রেজিস্ট্রার অধ্যাপক জামাল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনায় আব্দুর রহিম

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার

বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য অধ্যাপক আমজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক বেলাল

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত