ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বুদ্ধিজীবী দিবসে ববি শিক্ষক সমিতির আলোচনা সভা


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৪-১২-২০২২ বিকাল ৫:২
যথাযোগ্য মর্যাদা বরিশাল বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে ৷ এর অংশ হিসেবে সকাল এগারোটায় বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কীর্তনখোলা হলে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
 
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বুদ্ধিজীবীদের হত্যা ছিলো একটি হিংস্র  হীন রাজনৈতিক ষড়যন্ত্র। যার লক্ষ্য ছিলো অত্যন্ত সুদূর প্রসারি। ষড়যন্ত্রকারীদের লক্ষ্য ছিলো বাংলাদেশকে তার চেতনায়, মূল্যবোধে ও আদর্শে ঘুরিয়ে দেয়া। যা পূর্ণতা পায় স্বাধীনতা পরবর্তি সময়ে ও ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে। বঙ্গবন্ধুসহ সকল বুদ্ধিজীবীরা স্বপ্ন দেখতেন বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ।
 
 এসময় উপাচার্য আরও বলেন, জাতির এ সূর্যসন্তানদের মত আমাদেরকেও মনে প্রাণে এআদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। এছাড়াও এদেশকে ভবিষ্যতে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সেসকল তরুণদের মাঝে এ অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। আর তাহলেই বুদ্ধিজীবীদের এ আত্মত্যাগ স্বার্থক হবে।
 
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন। 
 
শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবদুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ আবু জাফর মিয়া, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. বিজন কৃষ্ণ সাহা এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মুরশীদ আবেদীন। বুদ্ধিজীবীদের সম্মানে আয়োজিত এ আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?