ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

ববিতে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাকির হোসেন, ববি photo জাকির হোসেন, ববি
প্রকাশিত: ১৫-১২-২০২২ বিকাল ৫:৯
মহান বিজয় দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেয়ালিকা প্রদর্শনী প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে ৷
 
 ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)সকাল সাড়ে এগারোটায়  বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
 
উদ্বোধন ও দেয়ালিকা প্রদর্শনী শেষে উপাচার্য  বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ততা দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি এবং আমি আশাবাদী হয়েছি এই শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অবদান রাখবে ৷ শিক্ষার্থীদের বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার ও উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মূলত এই আয়োজন ৷
 
এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মো. বদরুজ্জামানা ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়াজনে  মুক্তিযুদ্ধের চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে ৷ আগামীতে তরুণরা দেশকে এগিয়ে নিয়ে যাবে তার প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে ৷
 
 
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস  এর সভাপতিত্বে  বিশ্ববিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট,  বিভাগীয় প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থী,  কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচ তলায়  অনুষ্ঠিত দেয়ালিকা প্রদর্শনীতে বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ অংশগ্রহণ করে।
 
দেয়ালিকার বিষয়বস্তু ছিলো বঙ্গ থেকে বাংলাদেশ :বাঙালির হাজার বছরের সংগ্রামের ইতিহাস, ভাষা-আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বাধীনতার ৫০(পঞ্চাশ) বছর (সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অগ্রগতি), রূপকল্প-২১ (ডিজিটাল বাংলাদেশ) ও রূপকল্প- ৪১ ৷

এমএসএম / এমএসএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?