চারদিনের সফরে ভারতে যাচ্ছেন রবি উপাচার্য
কোলকাতার বাংলাদেশ দূতাবাস, বর্ধমান বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়সহ বেশকয়েকটি খ্যাতিমান গবেষণা প্রতিষ্ঠানের আমন্ত্রণে আজ ১৫ই ডিসেম্বর ২০২২, বৃহস্পতিবার দুপুরে চার দিনের ভারত সফরে রওয়ানা হয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।
উপাচার্য মহোদয় ১৬ই ডিসেম্বর বিকাল ৫:১৫ মিনিটে কোলকাতাস্থ ডেপুটি হাইকমিশন প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উৎসবে 'বিজয়ের ৫১ বছরে বাংলাদেশ-ভারত সম্পর্ক : অতীত-বর্তমান-ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। এর আগে সকাল ১১টায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে 'ম্যানেজমেন্টের সাম্প্রতিক প্রবণতা' শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ১৮ই ডিসেম্বর বিকাল ৪টায় বর্ধমান ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও শান্তিনিকেতন ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যথাক্রমে ১৭ ও ১৮ই ডিসেম্বর দুটি পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন। ১৯শে ডিসেম্বর রাতে তিনি বাংলাদেশের উদ্দেশ্য যাত্রা করবেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied