ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বিজয় দিবস উদযাপন


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৭-১২-২০২২ দুপুর ৪:৫০

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে নানা আয়োজনে উদযাপিত হয়েছে ৫২তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে গত কাল শুক্রবার ইসলামী ব্যাংক হাপাতাল মিরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা: কাজী শহীদুল আলম। 

বিশেষ অতিথির ব ক্তব্য দেন আইবিএফ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, সদস্য মো: কামরুল হাসান, প্রফেসর ড. মো. ফসিউল আলম, সৈয়দ আবু আসাদ, আইবিএফ  সদস্য ও  ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। 

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইবিএফএর জিএম মো: ছালেহ্ ইকবাল, মো: আব্দুস সামাদ, ডিজিএম মোস্তফা মহসিন, সিনিয়র কনসালটেন্ট এন্ড ডাইরেক্টর রেফারেন্স ল্যাব প্রফেসর ডা. তারেক আল নাসের, ট্রেনিং কো-অর্ডিনেটর ডা. মোজাম্মেল হোসেন খান। স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক হাসপাতাল মিরপুর এর সুপারেনটেনডেন্ট ডা. সিবগাতুর রহমান।

অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীগণ ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতালের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। এছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত প্রতিষ্ঠান সমূহে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সাদিক পলাশ / সাদিক পলাশ

ব্যাংকের ৪২ কোটি টাকা আত্মসাতে দুদকের তদন্তে ৬ আসামি

সাইবার হামলার শঙ্কা, এবার বন্ধ জনতা ও বেঙ্গল ব্যাংকের ওয়েবসাইট

সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী

সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

দাম কমিয়েও ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বড় পতন

সাইবার নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

শীতের সবজি বাজারে আসায় কিছুটা স্বস্তি, কমেছে ডিমের দামও

কমলো সোনার দাম

টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল

দেশের বাজারে আজ সোনার ভরি কত?

বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা

দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা