ইবিতে মুক্তিযোদ্ধাদের স্মরণে কবিতা পাঠ
মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুক্তিযোদ্ধাদের স্মরণে কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সাংস্কৃতিক সংগঠন 'আবৃত্তি আবৃত্তি'র উদ্যোগে শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ডায়না চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনটির সভাপতি নাঈমা পারভীন নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও সংগঠনটির উপদেষ্টা বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল।
অনুষ্ঠানে সংগঠনটির অর্থ সম্পাদক জান্নাতুল ফারজানার সঞ্চালনায় মুক্তিযোদ্ধাদের স্মরণে পর্যায়ক্রমে কবিতা পাঠ করেন সংগঠনটির সদস্যরা। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক হায়াতে জান্নাত, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মীরা, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, দপ্তর সম্পাদক দীপেন রায়সহ প্রায় অর্ধশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম বলেন, কবিতা মানুষের মনকে প্রশস্ত করে। যা আমি আমার চারপাশ থেকে দেখেছি। এসময় এমন আয়োজনের জন্য তিনি সংগঠনটিকে ধন্যবাদ জানান।
প্রীতি / প্রীতি
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু