ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ইবিতে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মার্কেটিং বিভাগ


ইবি প্রতিনিধি photo ইবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১২-২০২২ বিকাল ৬:৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে ১৫ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মার্কেটিং বিভাগ। শনিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে ২৪ দলের টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব সূত্রে, সোহান ভার্সিটি অ্যাডমিশন কোচিং, প্রাইম নার্সিং ভর্তি কোচিং এবং জাপান এডুকেশন অ্যান্ড জব সেন্টারের স্পন্সরে ২২ নভেম্বর বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয়। টুর্নামেন্টের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে মার্কেটিং বিভাগ নির্ধারিত ১২ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৪৩ রান করেন। এদিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করতে সক্ষম হয়। ফলে ১৫ রানের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় মার্কেটিং বিভাগ। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইবি ক্রিকেট ক্লাবের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা ও আইন বিভাগের অধ্যাপক  ড. শাহজাহান মন্ডল এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. সোহেল। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি শাহিনুর ইসলাম ফিরোজ, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম বুলবুল ও সহ সভাপতি মুজাহিদুল ইসলাম। খেলা শেষে ইবি ক্রিকেট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এসময় পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে প্রাইজসহ ১৫ হাজার টাকা ও রানার্সআপ দলকে প্রাইজসহ ১০ হাজার টাকা দেওয়া হয়। এছাড়া খেলায় প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট, প্লেয়ার অব দ্যা ফাইনাল ও বেস্ট ব্যাটসমান হিসেবে নির্বাচিত হয় জিহাদ হাসান পাপন এবং বেস্ট বোলার নির্বাচিত হন হারুণ ভুঁইয়া।

 

প্রীতি / প্রীতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে