ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিগবস থেকে বাদ যাচ্ছেন আব্দু রোজিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ২:৩৭

ভারতের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস ১৬’ কয়েক মাস হলো শুরু হয়েছে। প্রতিবারের মতো এবারেও এই শো-এর সঞ্চালকের আসনে রয়েছেন সালমান খান। যদিও বিগবস এমন একটা শো যা নিয়ে প্রতি মুহূর্তে দর্শকদের মধ্যে উত্তেজনা থাকে চরমে।  এবার বিগ বসের প্রতিযোগী হয়ে এসেছেন একাধিক নামি-দামি শিল্পীরা।

প্রতি সপ্তাহ শেষে প্রতিযোগীদের সঙ্গে যোগাযোগ করেন সলমন নিজেই। এছাড়াও প্রতি সপ্তাহ শেষে পর্বে প্রতিযোগীদের মনোনীত একজনকে বাদ দেওয়া হয়। চলতি বিগবস মরসুমে অন্যতম খ্যাতনামা প্রতিযোগীর মধ্যে ছিলেন কাজকি গায়ক আব্দু রোজিক।

যিনি গত কয়েক মাস ধরেই তাঁর অত্যাশ্চর্য মাধুর্য এবং বিনোদন দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তবে চলতি সপ্তাহে দর্শকদের অনুমান বিগবস ১৬ থেকে বাদ পড়বেন আব্দু। কেননা সাম্প্রতিক বিগবসের একটি প্রোমোতে দেখা গেছে, বিগবস ঘোষণা করেছেন যে আব্দু রোজিককে ঘর থেকে বেরিয়ে আসতে হবে।  

দুই মাসেরও বেশি সময় ধরে বিগবস হাউসে থাকায় স্বাভাবিকভাবেই এই কথা শোনা মাত্রই আবেগপ্রবণ হয়ে গিয়েছেন আব্দু। তাঁর নাম শুনে সাজিদ খান, নিমৃত কৌর আহলুওয়ালিয়া, স্ট্যান-সহ অন্যান্য সবাই হতবাক হয়ে গেছেন। আব্দুকে শিব ঠাকরেকে আলিঙ্গন করতেও দেখা গেছে। গত কয়েক মাসে তাঁদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন গড়ে উঠেছিল।  

প্রোমোটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখানে সপ্তাহ শেষের পর্বের প্রোমো দেখুন আব্দু ঘরওয়ালাদের বিদায় জানাচ্ছেন, আপনিও কি আব্দুর বিদায় দেখে দুঃখ পাচ্ছেন?’

আব্দু একজন তাজাকিস্তান-ভিত্তিক ইন্টারনেট সেনসেশন, পাশাপাশি তিনি একজন চমৎকার গায়ক এবং অভিনেতা। তিনি বিগ বস ঘরের ছোট ভাইজান নামে পরিচিত ছিলেন।  

 

 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’