হিজাব পরলেও সমস্যা আবার বিকিনিতেও সমস্যা : নুসরাত
দীর্ঘ বিরতি ভেঙে জুটি বেঁধে পর্দায় ফিরছেন শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে তাদের অভিনীত ‘পাঠান’ সিনেমা। কয়েক দিন আগে এ সিনেমার ‘বেশরম রং’ গানটি মুক্তি পেয়েছে।
এ গানের শিরোনাম, কথা, পোশাকে সবুজ ও গেরুয়া রং নিয়ে ঘোর আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রার। তারপর এই বিতর্ক ছড়িয়ে পড়ে সারা ভারতে। বর্তমানে এটি ‘টক অব দ্য কান্ট্রিতে’ রূপ নিয়েছে। এ নিয়ে তোলপাড় ভারতের রাজনৈতিক মহল।
এদিকে টলিউড অভিনেত্রী ও তৃণমূলের সংসদ সদস্য নুসরাত জাহান বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তার মতে, এ গানে বিতর্কের কিছু দেখছেন না তিনি। সিএনএন নিউজ১৮-কে নুসরাত জাহান বলেন— ‘‘এই গানে আমি কোনো সমস্যা দেখি না। বরং গানটিতে দীপিকার উপস্থিতি নজরকাড়া। গীতিকার সিনেমার গল্প মাথায় রেখে ‘বেশরম রং’ গানের কথা লিখেছেন। মানুষের বিনোদনের জন্য এ সিনেমা নির্মিত হয়েছে। এই সিনেমা পছন্দ করবে কি করবে না সেই সিদ্ধান্ত জনগণ নেবে।’’
ভারতের শাসক দল বিজেপির দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে নুসরাত জাহান বলেন— ‘এই দলের সব কিছুতেই সমস্যা। হিজাব নিয়েও এদের সমস্যা আবার বিকিনি নিয়েও এদের সমস্যা। দেশের নারীরা কী পরবে, কী খাবে তাও বলে দেওয়ার দায়িত্ব এদের কে দিয়েছে?’
‘পাঠান’ সিনেমার বিতর্ক এখন শুধু বাইরেই নয়, এটি গড়িয়েছে আদালতে। হিন্দু ধর্মালম্বীদের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে।
‘পাঠান’ সিনেমা পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। সিনেমাটির অন্যান্য চরিত্রে দেখা যাবে— দীপিকা পাড়ুকোন, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌরকে। তা ছাড়াও ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে।
প্রীতি / প্রীতি
নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি : শাকিব খান
বাঙালিকন্যাকে বিগ বসে আনতে মোটা অঙ্কের প্রস্তাব
সুযোগটা কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই: তমা
পর্নোগ্রাফি তৈরি ও বিক্রির অভিযোগ, সুমাইয়াকে নিয়ে মিলল আরও তথ্য
মিথিলার নতুন ছবি, ভক্তের মন্তব্য ‘নোরা ফাতেহি ২’
দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো
ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর
ডিপফেকে বিব্রত নয়নতারা
যে কারণে জন্মদিন পালন করতেন না ‘মিয়া ভাই’
বিয়ে হয়নি বললেন পূজা চেরী
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
বড়পর্দায় আসছে প্রিয়ন্তী