ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের ৮ বছর পর বাবা-মা হচ্ছেন পরিচালক-নায়িকা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২২ দুপুর ৪:২৯

ভারতের দক্ষিণী সিনেমার তারকা পরিচালক অ্যাটলি। ব্যক্তিগত জীবনে তামিল-মালায়ালাম সিনেমার অভিনেত্রী প্রিয়া মোহনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি। বিয়ের ৮ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা জুটি।

ইনস্টাগ্রামে অ্যাটলি-প্রিয়ার ছবি পোস্ট করে আনন্দের খবরটি জানিয়েছেন এই দম্পতি। ক্যাপশনে তারা লিখেছেন— ‘আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করছি।’ এ ঘোষণার পর থেকে শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই জুটি।

ভক্তদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাই মন্তব্য করে শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় রয়েছেন— অভিনেত্রী স্নেহা, রামায়া, অর্চনা, আরতি রবি প্রমুখ।

২০১৪ সালের ৯ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়া-অ্যাটলি। আট বছর পর প্রথম সন্তানের বাবা-মা হচ্ছেন অ্যাটলি-প্রিয়া।

২০১৩ সালে তামিল ভাষার ‘রাজা রানি’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে অ্যাটলির। নির্মাণ ক্যারিয়ারে সাতটি সিনেমা উপহার দিয়েছেন। তার মধ্যে অধিকাংশ সিনেমাই ব্যবসাসফল। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘থেরি’, ‘মের্শাল’, ‘বিগিলি’ প্রর্ভতি।

অ্যাটলির হাতে বর্তমানে ‘জওয়ান’ সিনেমার কাজ রয়েছে। এ সিনেমার মাধ্যামে বলিউডে অভিষেক ঘটবে। সিনেমাটিতে অভিনয় করছেন শাহরুখ খান। এটি প্রযোজনাও করছে শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস। ২০২৩ সালের ২ জুন এটি মুক্তি পায়। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’