ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মেসির পায়ের জাদু দেখার অপেক্ষায় পরীমনি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-১২-২০২২ বিকাল ৫:৭

ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ব। বিশ্বকাপ নিয়ে দলে দলে বিভক্ত হয়ে পড়েছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের দল ও খেলোয়াড়ের পক্ষে নিজেদের অবস্থান থেকে প্রচারণাও চালিয়ে যাচ্ছেন।

আজ রাতে শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। সময় যত যাচ্ছে, ততই যেন উত্তেজনা বাড়ছে। আর্জেন্টিনা কী পারবে নিজের ঘরে শিরোপা তুলতে, নাকি গত বারের মতো এবারো জয়ের ধারাবাহিকতা বজায় রাখবে ফ্রান্স? বিশ্বকাপের এই জ্বরে আক্রান্ত শোবিজ অঙ্গনের তারকারাও।

হালের ক্রেজ পরীমনি আর্জেন্টিনার সর্মথক। প্রিয় দল ফাইনালে উঠায় বেশ উচ্ছ্বসিত এই নায়িকা। আজকের খেলা নিয়ে পরীমনি বলেন, ‘খেলা নিয়ে এই মুহুর্তে কিছুই ভাবতে পারছি না। অপেক্ষা করছি। মেসির পায়ের জাদু দেখার জন্য। শুধু এটুকু জানি ফাইনাল ম্যাচের জন্য অধীর হয়ে আছি। সময় যেন কাটছে না। আমি তো চাই কাপটা মেসির হাতেই উঠুক। বাকিটা আল্লাহ ভরসা। শেষ হাসিটা হাসার জন্য শুধু অপেক্ষায় আছি।’

আজ (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপ ২০২২ ট্রফির জন্য লড়াই করবে আর্জেন্টিনা ও ফ্রান্স। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও টি স্পোর্টস। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’