ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১১:২০

ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা। অবশেষে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনার ঘরেই গেলো বিশ্বকাপ ট্রফি। মেসির আর্জেন্টিনা জিতে যাওয়ায় দেশের আর্জেন্টাইন সমর্থনকারী শোবিজ তারকারাও উল্লাসে ফেটে পরেন। তাদের ফেসবুকজুড়ে চলছে জয়ের উচ্ছ্বাস।

চঞ্চল চৌধুরী লিখেন,‘বোঝো নাই ব্যাপারটা?????
অভিনন্দন আর্জেন্টিনা।’

পূজা চেরি মেসির ছবি পোষ্ট করে লিখেন, ‘প্রাউড।’

আঁচল আঁখি লিখেন, ‘অভিনন্দন আর্জেনটিনা। লাভ ইউ মেসি।’

বিদ্যা সিনহা মিম ব্রাজিলের সমর্থক। আর্জেন্টিনার জয়ে অভিনন্দন জানিয়ে লিখেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা’।

ওমর সানি ব্রাজিলের সমর্থক। তিনি লিখেন, ‘অভিনন্দন মেসি, ব্রাজিল বেস্ট ওয়ার্ল্ড।’

মেসির জয় নিয়ে অভিনেত্রী মেহজাবিন চৌধুরী তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, ‘এটা ঘরে নিয়ে যাও মেসি।’ সাথে জুড়ে দেন দুটো ভালোবাসার চিহ্ন। চিত্রনায়িকা মাহিয়া মাহি ফেসবুক লাইভে এসে মেসির এই জয় উদযাপন করেন।

অভিনেত্রী পারসা ইভানা সময়ের আলোকে বলেন, শুরু থেকে বেশ আনন্দ নিয়ে খেলা দেখছি। বিরতির পরও বেশ খোস মেজাজে ছিলাম।কিন্তু এমবাপ্পের টানা ২ গোল হাত পা ঠান্ডা করে ফেলেছে। অবশেষে মেসির জয় হলো। খুব ভালো লেগেছে। 

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেন, ‘কংগ্রাচুলেশনস মেসি।’ আর্জেন্টিনার বড় ছেলে সাথে দুটি ভালোবাসার চিহ্ন জুড়ে দেন এতে।

অভিনেত্রী সাবিলা নূর তার ফেসবুক পেজে লিখেন, ‘কংগ্রাচুলেশনস লিওনেল মেসি, কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা। তুমি এটা ডিজার্ভ করো।’

ব্রাজিলের সমর্থক হয়েও আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে শুভেচ্ছা জানাতে ভুকে যান অভিনেত্রী অধরা খান।

মেসির এই জয়ে শুকরিয়া আদায় করেন ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ কেয়া পায়েল।

সাফা কবির লিখেন, চ্যাম্পিয়ন মেসি। আর্জেন্টিনা এবং মেসির ইতিহাস। 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’