ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়ের পর মেসি বন্দনায় বলিউড তারকারা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ১২:০

৩৬ বছর প্রতীক্ষার পর তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নাম লেখালেন লিওনেল মেসি। প্রিয় দলের এই বিজয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ভক্ত। সাধারণ মানুষের মতো বলিউড তারকাদেরও এই প্রাপ্তি আন্দোলিত করেছে। আপাতত মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। ফুটবলের এই রাজপুত্রকে বলিউডের একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন।

বলিউড বাদশা শাহরুখ খান মেসির ভক্ত। তিনিও মেসিকে নিয়ে ভালোবাসা ব্যক্ত করেছেন। এক টুইটে এই নায়ক বলেন— ‘আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনালের সাক্ষী হওয়ার সুযোগ পেলাম। আমার মনে আছে মায়ের সঙ্গে একটা ছোট টিভিতে বিশ্বকাপ খেলা দেখতাম। এখন এই উত্তেজনা আমার বাচ্চাদের মাঝে দেখতে পাই। প্রতিভা, স্বপ্ন আর কঠিন পরিশ্রমে আমাদের বিশ্বাস করানোর জন্য ধন্যবাদ মেসি।’

বিশ্বকাপের ফাইনালের মঞ্চে স্ত্রী দীপিকাসহ উপস্থিত ছিলেন রণবীর সিং। প্রিয় দলের বিজয়ের পর এক টুইটে রণবীর সিং লিখেন, ‘এটা আমি কী দেখলাম! ঐতিহাসিক, আইকনিক! পুরো জাদু।’ অভিনেতা রীতেশ দেশমুখ লিখলেন, ‘সর্বকালের সেরা ম্যাচ।’ অনিল কাপুর এক পোস্টে লিখেন— ‘মেসিইইই মেসি।’ আরেক পোস্টে তিনি লিখেন, ‘কী দারুণ ফাইনাল!’

অর্জুন রামপাল লিখেছেন, ‘ইয়েসসসসসসসসসসসস! হোয়াট অ্যা ফাইনাল। কী দারুণ বিশ্বকাপ ফাইনাল! আর্জেন্টিনা আর মেসিকে শুভেচ্ছা, কাতারকেও অনেক ধন্যবাদ।’ অনুপম খের লিখেছেন, ‘কেয়া ফাড়া (অসাধারণ) ম্যাচ থা! ভাষার জন্য দুঃখিত! কিন্তু অন্য কোনো শব্দ মানানসই নয়। মেসির জবাব নেই। আমি মুগ্ধ। এই ম্যাচে মনে হচ্ছিল সবকিছুই হতে পারে! কী দারুণ!’ 

প্রীতি / প্রীতি

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’