ব্রাজিল সমর্থক সজল বললেন, মেসির জন্য আনন্দিত
৩৬ বছর প্রতীক্ষার পর তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ড্যানিয়েল পাসারেলা ও ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে নাম লেখালেন লিওনেল মেসি। প্রিয় দলের এই বিজয়ে উচ্ছ্বসিত বিশ্বের কোটি কোটি ভক্ত। সাধারণ মানুষের মতো এই প্রাপ্তি তারকাদেরও আন্দোলিত করেছে। আপাতত মেসি-জ্বরেই কাঁপছে গোটা বিশ্ব। ব্রাজিলের সমর্থক হয়েও ফুটবলের এই রাজপুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল।
মেসিকে শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সজল। তারকা বলেন— ‘শ্বাসরুদ্ধকর খেলা শেষে আর্জেন্টিনার বিজয়। ফ্রান্সও খুবই ভালো খেলেছে। আজকের বিজয়টি বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকদের বিজয়। ভীষণ উল্লাস চারদিকে। মেসির জন্যই আমি আনন্দিত। অভিনন্দন মেসি। অভিনন্দন আর্জেন্টিনা।’
ব্রাজিলের সমর্থক হয়েও মেসিকে সাধুবাদ জানিয়েও নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছেন সজল। এ বিষয়ে সজল বলেন, ‘বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের একনিষ্ঠ সমর্থক আমি। ব্রাজিল বাদ পড়ার পর ভীষণ খারাপ লেগেছিল। কিন্তু বিশ্বকাপ আসরে আরেকটি খুব ভালো দল আর্জেন্টিনা। যে দলটিকে বাংলাদেশের বহু মানুষ ভীষণ পছন্দ করেন, তার জন্য খারাপ চাইতে পারি না।’
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন