ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গবেষণা ব্যতীত প্রাতিষ্ঠানিক উন্নয়ন অসম্ভব


ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়  photo ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ৩:৩২
ভারতের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে গবেষণা "ব্যতীত প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্ভব নয়" বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড মোঃ শাহ্ আজম। 
 
গত ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত 'ম্যানেজমেন্টের সাম্প্রতিক প্রবণতা' শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন রবি উপাচার্য। সেমিনারের অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মানস কুমার স্যানাল, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তপন কুমার বিশ্বাস ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিমাই চন্দ্র সাহা।
 
প্রধান অতিথির বক্তৃতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, গবেষণা ব্যতীত প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্ভব নয়। সাম্প্রতিক লক্ষ্য করা যাচ্ছে গবেষণা লব্ধ ফল প্রকাশে এবং তাকে বাস্তব সমস্যা সমাধানে প্রয়োগের ক্ষেত্রে একদিকে শৈথিল্য অন্যদিকে প্রতিবন্ধকতাও পরিলক্ষিত হচ্ছে, যা হতাশার। অনেক ক্ষেত্রে গবেষকগণ গবেষণার সুনির্দিষ্ট রীতি-পদ্ধতি ও দর্শনের প্রতি প্রত্যাশিত মাত্রায় মনোযোগী নন। ফলে অনেক সময় গবেষণা নিরর্থকতায় পর্যবসিত হচ্ছে। গবেষণার মাধ্যমে সত্যে উপনীত হবার ক্ষেত্রে কোন একটি রীতি সবসময় কার্যকরী হয় না উল্লেখ করে ড. শাহ্ আজম বলেন, গবেষণায় মিশ্ররীতির প্রয়োগ দিন দিন গুরুত্ব পাচ্ছে। কেবল তথ্য নির্ভর প্রত্যক্ষনণের উপর একপেশে নির্ভরতা নয় সঙ্গে সঙ্গে গবেষণায় গুণগত ব্যাখ্যামূলক বিশ্লেষণকেও অঙ্গীভূত করা প্রয়োজন।
 
এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদ্বয় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা ও প্রকাশনা ক্ষেত্রে যৌথভাবে কাজ করতে সম্মত হন। অচিরেই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময় কার্যক্রম শুরু হবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী