ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

এবার ‘অগ্নিশিখা’ সিনেমায় যুক্ত হলেন সায়মা স্মৃতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-১২-২০২২ দুপুর ৩:৪৪
এই প্রজন্মের নতুন মুখ সায়মা স্মৃতি। এরইমধ্যে তিনি সিনেমায় নিজের নাম লিখিয়েছেন, কিন্তু দর্শক এখনো তাকে রূপালী পর্দায় দেখার সুযোগ পাননি। তবে যতটুকু তার অভিনয়ের প্রতি আগ্রহের সৃষ্টি হয়েছে। তাই নির্মাতারও তাকে নিয়ে ভাবছেন। 
 
অভিনয়ে সায়মা স্মৃতি  অনেক মনোযোগীও হয়ে উঠছেন। শুটিং-এ থাকাকালীন সময়ে ক্যামেরার সামনে যাবার আগে স্ক্রিপ্টও পড়ছেন মনোযোগ দিয়ে। যে কারণে চরিত্রের সাথে মিশে যাবারও চেষ্টার শেষ থাকেনা তার। এই মাসের ৪র্থ শুক্রবার সায়মা স্মৃতি নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘অগ্নিশিখা’। এটি নির্মাণ করছেন আরিফুর জামান আরিফ। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে সায়মা স্মৃতি অভিনয় করছেন। যেখানে তার বিপরীতে আছেন আদর আজাদ ও মানসী প্রকৃতি।
 
সায়মা স্মৃতি বলেন, আগামী শুক্রবার ২৩ ডিসেম্বর সিনেমাটির শুটিং শুরু করতে যাচ্ছি। সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। যেহেতু গল্প এবং আমার চরিত্রটি চমৎকার। সে কারণে আমার এখনকার সকল প্রস্তুতি ‘অগ্নিশিখা’ সিনেমাটিকে ঘিরেই। পাশাপাশি অন্যান্য কাজও নিয়মিত করতে হচ্ছে। তবে সিনেমার জন্য প্রস্তুতিটা একটু বেশিই নিতে হচ্ছে। আশা করছি সবার সহযোগিতায় আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারবো।
 
নির্মাতা আরিফ বলেন, ‘অগ্নিশিখা’ রোমান্টিক ও অ্যাকশন ঘরানার সিনেমা। গল্পে টানটান উত্তেজনা রয়েছে। বর্তমান সময়কে মাথায় রেখেই সিনেমাটি নির্মাণ করছি। একটানা এর কাজ শেষ হবে। ২০২৩ সালের মাঝামাঝি কিংবা শেষের দিকে ভালো একটি সময় দেখে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
 
এইচকেএস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যানারে সিনেমাটিতে চারটি গান রয়েছে। দুটি করে গান চারটি লিখেছেন জনপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ ও রবিন ইসলাম। গানগুলো গেয়েছেন আকাশ সেন, কনা, বেলী আফরোজ প্রমুখ। সঙ্গীতায়োজন করেন রবিন ইসলাম।
 
এর আগে সায়মা স্মৃতি অপূর্ব রানার ‘জলরঙ’ যেখানে সাইমন সহ বড় বড় তারকারা, আবু সাঈদের ‘সংযোগ’ যেখানে তার বিপরীতে ছিলেন আবদুন নুর সজল ও এইচ আর হাবিবের ‘জলকিরন’ সিনেমা করেছেন। যেখানে তার বিপরীতে সুমিত। তবে সিনেমাগুলো এখনও রিলিজ হয়নি। জানাগেছে সিনেমাগুলো প্রস্তুত হয়ে আছে, শিঘ্রই মুক্তি পাবে বলে জানাগেছে।

এমএসএম / এমএসএম

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের

বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন

‘জয়ার পরিবারের সঙ্গে বিয়ের বিষয় নিয়ে কখনোই আলোচনা করিনি’