২১ বছর পর ভারতীয় নারী ছিনিয়ে আনলো জয়ের মুকুট
সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর খেতাব জিতেছেন ভারতের সরগম কৌশল। রোববার (১৮ ডিসেম্বর) মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসেছিল গ্র্যান্ড ফিনালে। দীর্ঘ ২১ বছর পর বিজয়ের মুকুট ছিনিয়ে আনলো ভারতের কোনো প্রতিযোগী। ‘মিসেস ওয়ার্ল্ড ২০২২’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের জম্মু-কাশ্মীরের মেয়ে সরগম। এই মুকুট জয়ে উচ্ছ্বসিত তিনি। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার এই বিজয়ী বলেন— ‘২১ বছর পর কোনো ভারতীয় নারী এই খেতাব জিতেছে, আমি খুব খুশি। সবাইকে অনেক ভালোবাসা।’
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন সরগম কৌশল। আগে ভাইজ্যাকে শিক্ষকতা করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌ বাহিনীতে কর্মরত।
বিবাহিতা নারীদের নিয়ে আয়োজিত হয়ে থাকে মিসেস ওয়ার্ল্ড। ১৯৮৪ সালে শুরু হয় এই প্রতিযোগিতা। শুরুতে এর নাম ছিল ‘মিসেস উইম্যান অব দ্য ওয়ার্ল্ড’। এর আগে মাত্র একবার ভারতের ঝুলিতে এই খেতাব জমা হয়। ২০০১ সালে ড. অদিতি গোভিত্রিকারের মাথায় উঠেছিল এই তাজ। চলতি বছর মিসেস ওয়ার্ল্ডের মঞ্চে বিচারকের আসনে ছিলেন অদিতি।
প্রীতি / প্রীতি
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের
বয়সটা একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল
এআই এখন আলুর মতো অভিনয় করে : অস্কারজয়ী মারিওন