জার্মানীতে বন্যায় ৬ জনের মৃত্যু, নিখোঁজ ৩০
জার্মানীর পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৬ জনের মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। জার্মানীর রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যে চলতি সপ্তাহে এ বন্যা দেখা দেয়। বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়, বন্যায় বহু ঘরবাড়ি ধসে পড়েছে।
বন্যার কারণে অনেক স্থানে বাড়ির ছাদে আটকা পড়েছেন বহু মানুষ। জার্মানীর বন শহরের দক্ষিণে স্থানীয় রাইন নদীর শাখা এএইচআরের বাঁধের উপর দিয়ে পানি উপচে গিয়ে এ বন্যা দেখা দেয়। রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী মালু ড্রেয়ার এ বন্যাকে ‘দুর্যোগ’ বলে আখ্যায়িত করেছেন।
তিনি বলেন, ‘মৃত্যু ও নিখোঁজ হওয়া ঘটনা ঘটছে। বহু লোক এখনও বিপদের মধ্যে আছেন।’ বন্যার কারণে আটকে পড়াদের উদ্ধার করতে পুলিশ হেলিকপ্টার দিয়ে অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযানে অংশ নিয়ে জার্মানির সেনা বাহিনীও।
বন্যায় ওই অঙ্গরাজ্যে স্কুলসহ প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে। আইফেল এলাকার অন্তত ২৬টি বাড়ি ধসে পড়ার আশঙ্কায় রয়েছে।
প্রীতি / প্রীতি
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক