হাবিপ্রবিতে দুর্নীতি বিরোধী র্যালি অনুষ্ঠিত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুর্নীতি বিরোধী বিষয়ক এক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় প্রশাসনিক ভবনের সম্মুখ হতে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস ও দিনাজপুর-ঢাকা মহাসড়কের রাস্তা প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এসে শেষ হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্ব র্যালিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে। এ লক্ষ্যেই জাতির জনকে সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর থেকেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। শুদ্ধাচার ও জবাবদিহিতা মূলক প্রশাসনিক ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন। আমাদেরকেও তার এই জিরো টলারেন্স নীতিকে ধারণ করে বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। পরিশেষে তিনি উক্ত র্যালি আয়োজনের সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সুজন / সুজন
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত